স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের গোপাল গোবিন্দ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটি নিয়ে স্হানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তিকরে উপজেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও সাংবাদিক অমিত দেব এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্চু,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরা মোহন দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়,সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিভাস দে,
কলকলিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা কবিন্দ্র কুমার দে, জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির অর্থ সম্পাদক শশী কান্ত গোপ,মজিদপুর গ্রামের পক্ষে বক্তব্য দেন, গুরু পদ দে মুকুল, গোপী বৈদ্য,উমা বৈদ্য, দিপলু গুপ্ত,জয়ন্ত গুপ্ত, লিপটু দে,রিপন দে, রমা বৈদ্য,রিংকু দে, অজয় চন্দ্র, স্বপন দে প্রমুখ সভায় সর্বসম্মতিক্রমে মন্দিরের ভূমি দাতা প্রসুন প্রতীম দে কে সভাপতি ও তরুণ সমাজকর্মী জয়ন্ত গুপ্ত কে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি গোপি বৈদ্য,গুরু পদ দে মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিষু কান্তি দে, রমা বৈদ্য, অর্থ সম্পাদক অমু বৈদ্য,সহ অর্থ সম্পাদক রিপন দে, সাংগঠনিক সম্পাদক লিপটু দে দপ্তর সম্পাদক রিংকু দে, সহ দপ্তর সম্পাদক অজয় চন্দ,প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপলু গুপ্ত,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লাল মোহন বৈদ্য,আইন বিষয়ক সম্পাদক স্বপন দে,সাংস্কৃতিক সম্পাদক অতুল বৈদ্য প্রমুখ
Leave a Reply