1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মানবসেবায় এগিয়ে এলেন এক লন্ডন প্রবাসী

  • Update Time : শনিবার, ৯ মে, ২০১৫

রাকিল হোসেন নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে পুকুরের পানি পান করছেন কয়েকটি পরিবার। শিশুরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখাটি প্রচার করা হলে লন্ডন প্রবাসীরা ওই বাড়িতে ২টি নলকুপ অনুদান দিয়েছেন। শুক্রবার নলকুপগুলো স্থাপনের কাজ শুরু হয়েছে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়,নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের হত দরিদ্র আব্দাল মিয়াসহ তার বাড়ির ৫টি পরিবার দীর্ঘ দীন ধরে পুকুরের পানি পান করে আসছেন। তাই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিই তাদের এক মাত্র সম্বল। বাড়ির মহিলারা পাশের একটি পুকুর থেকে পানি নিয়ে আসেন। আর এই পুকুরের পানি দিয়েই চলে তাদের রান্না,খাওয়া সব কিছু। তাদের বাড়িতে রয়েছে একটি ডুবা(খাল)। অপরিচ্ছন্ন ওই ডুবাতেই তারা গোসল করেন। এতে করে শিশুসহ প্রায় সবাই আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। প্রায়ই তাদেরকে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে আসতে দেখা যায়। সম্প্রতি সাংবাদিক রাকিল হোসেন সরেজমিন পরিদর্শন করে ফেসবুকে তার আইডিতে সংবাদটি পোষ্ট করেন। এরই প্রেক্ষিতে জনৈক লন্ডন প্রবাসী(নাম প্রকাশে অনিচ্ছুক) এ প্রতিনিধির মাধ্যমে আব্দাল মিয়ার বাড়িতে একটি নলকুপ প্রদান করেন। শুক্রবার নলকুপ স্থাপনের কাজ শুরু হয়েছে। ওই বাড়িতে আরও ৩ জন প্রবাসী যৌথভাবে আরেকটি নলকুপ ও দিয়েছেন। এক সাথে দু’টি নলকুপই স্থাপন করা হবে। আব্দাল মিয়া জানান,যারা এই মানবতাসেবায় এগিয়ে আসলেন,তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। তবে দোয়া করি রোজ কিয়ামতের দিন যেন মহান আল¬াহ তায়ালা তাদেরকে মহা পুরস্কার দান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com