1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কথার আঘাত এক অদৃশ্য জুলুম; যার পরিণতি ভয়াবহ চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা

মার্কিন অর্থনীতির চাকা ফের সচল হতে শুরু করছে

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট থেকে- মার্কিন অর্থনীতির চাকা ১ বছর ধরে ফের কিছুটা সচল হতে শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটিতে বেকারত্বের হার ৫ দশমিক ৭ শতাংশ থেকে দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে ৫ শতাংশে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। গত ১২ মাস ধরে প্রতি মাসে অব্যাহতভাবে ২ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ১৯৯৪ সালের পর একটানা এতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘটনা এই প্রথম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির ফলে ডলারের মানও বেড়েছে। এ বছরের জুন মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন মার্কিন বাজার-বিশ্লেষকরা। এদিকে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নির্মাণ শিল্প, স্বাস্থ্য খাত ও পরিবহন খাতে বহু নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খাদ্য ও পানীয় বিক্রয়কন্দ্রসমূহ, পেশাগত ও বাণিজ্য সেবাখাত এবং গুদামজাতকরণ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে গত এক মাসেরও বেশি সময় ধরে খনি শিল্পে তেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এদিকে গত জানুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও, তা পুনরায় হিসাবের পর ২ লাখ ৩৯ হাজার কর্মসংস্থানের খবর নিশ্চিত করেছে মার্কিন শ্রম মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com