1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মাস্ক ব্যবহার না করায় জগন্নাথপুরে ১৬ জন কে জরিমানা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১৩৮৩ Time View

স্টাফ রিপোর্টার::

মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর  পৌরশহরে ১৬ জন কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এই জরিমানা প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্হ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘুরাঘুরি করায় ১৬ জনকে ১০ হাজার ৭৯০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com