1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

মীরপুর ইউনিয়ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী যুবলীগ নেতা আব্দুস শহীদ

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১১১০ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন গড়গড়ি গ্রামের বাসিন্দা তরুণ সমাজকর্মী যুবলীগ নেতা আব্দুস শহীদ। ফুটবল প্রতীকে ৫১২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহেদ মিয়া টিউবওয়েল প্রতীকে ৫০২ ভোট পান। নির্বাচনে অংশ গ্রহনকারী আজির উদ্দিন খান তালা প্রতীকে ৯৯ ভোট পান।
নির্বাচনে ১১৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘ ১৬ বছর পর মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি ৫ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। রাতে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে ফলাফল ঘোষণাকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। প্রথমবারের মতো
নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বিজয়ী আব্দুস শহীদ এক প্রতিক্রিয়ায় বলেন,ওয়ার্ডবাসীর ভালোবাসায়,আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে আমি আমার সাধ্যমতো কাজ করে যাব। কারণ জনগণের কল্যাণই আমার সারা জীবনের ব্রত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com