1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বর্ধিত সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
যুক্তরাজ্য সংবাদদাতা:
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত সামাজিক সংগঠন সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির সহ সভাপতি মোঃ সফিক আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদের আমন্ত্রণে সংগঠনের এক বর্ধিত সভা স্হানীয় শেফিল্ড এর একটি কমিউনিটি সেন্টারে সোমবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্জ মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের জিমামাদারের পরিচালনায় আলহাজ্জ আব্দুল কাদির বুলবুল এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি সফিক আলী অন‍্যানের মধ্যে বক্তব্য দেন সোহাদ জিম্মাদার, আমজাদ আহমেদ, গোলাম মস্তফা, সাহেল জিম্মাদর, আবুল কাশেম, শামীম জিম্মাদার, রাসেল আহমেদ, জাকারিয়া আহমদ, পাকি মিয়া, আকমল হোসেন, সৈয়দ কবির আহমেদ, মোঃ আব্দুল আজিজ প্রমুখ। উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, সাইফুর রহমান, জুয়েল আহমদ, রাজু আহমেদ, ছুরুক মিয়া ও সাজ্জাদুর রহমান প্রমূখ ।অনুষ্ঠানে হজরত আয়শা সিদ্দিকা হাফিজিয়া মহিলা মাদ্রাসার একজন শিক্ষিকার চিকিৎসার জন্য ৪০৫০০ চল্লিশ হাজার পাঁচ শত টাকা উপস্থিত সংগঠনের সদস্যরা উত্তোলন করে শিক্ষিকা প্রদান করেন । পরে সার্কেল ২৫ ফুটবল টিম ও শেফিল্ড ফুটবল টিমের মধ‍্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com