1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:

রানীগঞ্জ উন্নয়ন সংস্থার অর্থায়নে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্থ-মানবতার সেবার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার অর্থায়নে হতদরিদ্র পরিবারের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

বুধবার (৮ এপ্রিল) বিকেল চার ঘটিকার রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মোঃ সুজন আহমেদের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সদস্য মোঃ জিয়া উদ্দিন ।
স্বাগত বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ ফয়জুর রহমান ।
রানীগন্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মারুফ আহমদ রামিম। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক রাকিব আলী,সংস্থার সদস্য হাম্মাদ সাদী, সাইদুর রহমান তানভীর, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রেজানুর মোঃ হাম্মাদ ছানী, মোঃ রাজিব মিয়া প্রমূখ ।
এতে ৯নং পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাইলগাঁও গ্রামের হতদরিদ্র মোচ্ছাঃ রুমী বেগম কে গৃহনির্মাণের জন্য ১বান ঢেউটিন এবং ৬নং রানীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অপাসাধু গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত তমজিদ মিয়া উনার মেয়ে মোচ্ছাঃ রসনা বেগম কে গৃহনির্মাণের জন্য আরো ১বান ঢেউটিন প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com