1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আল্লাহ গোপন ও প্রকাশ্য সব বিষয় জানেন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

আল্লাহ তাআলা ইরশাদ করেন,
قَالَ رَبِّى يَعْلَمُ ٱلْقَوْلَ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ‌ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

সরল অনুবাদ :
তিনি (রাসুল (সা.) বললেন, ‘আমার রব আসমান ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ’। (সুরা : আম্বিয়া, আয়াত : ৪)
সংক্ষিপ্ত ব্যাখ্যা :
মক্কার মুশরিকরা যখন মহানবী (সা.)-এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও গোপনে মিথ্যা রচনা করে কানাঘুষা করছিলো তখন তিনি তাদের জবাবে এটাই বললেন যে, তোমরা যেসব কথা রটনা করছো , সেগুলো জোরে জোরে বলো বা চুপিসারে কানে কানে বলো, আল্লাহ সবই শোনেন ও জানেন। (ফাতহুল কাদির)
তিনি আসমান ও জমিনের সমস্ত কথা জানেন। কোন কথাই তার কাছে গোপন নেই।
আর তিনিই এ কোরআন নাজিল করেছেন। যা আগের ও পরের সমস্ত কল্যাণ সমৃদ্ধ। এই কোরআনের একটি আয়াতও তার অনুরূপ কেউ আনতে পারবে না। শুধু তিনিই আনতে সক্ষম, যিনি আসমান ও জমিনের সকল গোপন বিষয় ও রহস্য জানেন।
তিনি তোমাদের কথা শুনেন, তোমাদের অবস্থা জানেন। (ইবন কাসির)

তোমরা আমার উপর যেসব মিথ্যা আরোপ করছো, এবং আমি যে দাওয়াতের জন্য আবির্ভূত হয়েছি আল্লাহ এসবের সত্যতা এবং যথার্থতা সম্পর্কে ভালো করেই জানেন। (তাফসিরে আহসানুল বায়ান)

শিক্ষা ও বিধান
১. আসমান ও জমিনে যা কিছু ঘটে—গোপনে বা প্রকাশ্যে—সবই আল্লাহ জানেন। তাই মনের ভেতরও কোনো খারাপ চিন্তা না রাখা উচিত ।
২. কারো বিরোধিতা ও মিথ্যা অপবাদের ভয় না পেয়ে সত্যের উপর অটল-অবিচল থাকা জরুরি।

৩. আল্লাহ আমাদের প্রতিটি বিষয় জানেন এবং শোনেন—দোয়া, অভিযোগ, সুখ-দুঃখ- সবকিছুই। তাই সুখে-দুঃখে তাঁর কাছে দোয়া করা উচিত।

৪. দিনশেষে আমাদের নিজেদের আত্মসমালোচনা ও পর্যালোচনা প্রয়োজন। যাতে অন্যের দোষ-ত্রুটি খুঁজতে গিয়ে নিজেদের কথা ভুলে না যাই। সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com