1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক;;

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাশিয়া এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন হামলায় আটজন মারা গেছেন, সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, একটি রুশ ড্রোন কিয়েভের রাজধানী থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে আঘাত করেছিল।

কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, একটি ড্রোন রিজিশচিভ শহরের একটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল।

হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান নেবিতোভ।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com