1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

লন্ডনে জগন্নাথপুরের প্রয়াত কৃতি ফুটবলারদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের প্রয়াত কৃতি ফুটবলারদের স্মরণে জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউ-কের উদ্যোগ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর পু্র্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে কবি আব্দুল মুক্তার মুকিতের সভাপতিত্বে ও মির্জা জুয়েল আমিনের পরিচালায় শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন মতিউর রহমান।
পরে স্বাগত বক্তব্য দেন আশি দশকের জনপ্রিয় ফুটবলার জুবায়ের আহমদ হামজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন করয়ডন বারার ডেপুটি মেয়র মো :ইসলাম আখতার। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক স্পিকার আহবাব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল কাইয়ুম. পংকি তালুকদার, আতাউর রহমান চৌধুরী , ব্যারিস্টার, জয়নাল আবেদিল, জান্নাতুল ইসলাম বাবুল, আংগুর আলী,শামিম আহমদ, আব্দুল কাদির, আবু বক্কর, দবির আহমদ, সুমন চৌধুরী ,মুরাদ আহমদ, লিমন ।
দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ওয়াহিন্দ সিরাজী।
শেষে সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ কমিটি পূর্ণ গঠন করে ৫১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর  উপজেলা সোনালী অতীত ইউকের নতুন গঠন করা হয়।
জুবায়ের আহমদ হামজা কে আহবায়ক ও  সদস্য সচিব আতাউর রহমান চৌধুরী এবং যুগ্ম আহবায়ক মির্জা জুয়েল আমিনের নাম প্রস্তাব গৃহীত হয় ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com