1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

লাগেজের ভেতরে তরুণীর লাশ চট্রগ্রাম থেকে ঢাকায়

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০১৫

স্টাফ রিপোর্টার-রাজধানীর দারুসসালাম এলাকায় একটি বাসের কাউন্টারে লাগেজের মধ্যে থেকে অজ্ঞাত (৩০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণীকে কেউ হত্যা করে লাশ গুমের জন্য লাগেজের ভেতরে ভরে কাউন্টারে ফেলে রেখে গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার রাত ৮টায় দারুসসালাম থানাধীন ছালছাবিল পেট্রল পাম্পের পাশে ঈগল কাউন্টারের ২০৬ নম্বর কক্ষে একটি লাগেজ পড়ে থাকতে দেখে ওই কাউন্টারের কর্মচারীরা। পরে তারা ওই লাগেজটি খুললে সবুজ রঙের ওড়না দিয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পায়। খবর পেয়ে দারুস সালাম থানার এসআই জাহানূর ইসলাম তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠান। এসআই জাহানূর জানান, ওই লাগেজটি চটগ্রাম জেলা থেকে ওই বাস কাউন্টারে এসেছে। ওই তরুণীর পরনে ছিল মেরুন রঙয়ের সালোয়ার কামিজ। কে বা কারা তাকে অন্য কোথাও হত্যা করার পর লাশ গুম করার জন্য লাগেজে করে সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com