1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:

লিবিয়া ট্র্যাজেডি-জগন্নাথপুর স্বপ্নের ইউরোপ যাত্রায় মৃত্যুর মিছিল থামাবে কে?

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি – লিবিয়ায় মানবপাচারকারীর নির্যাতনে প্রাণ হারানো জগন্নাথপুরের সাহাদ আলী কিংবা এখওয়ানের পরিবার মৃত্যু শোক ভুলার আগেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আরো ৫ তরুণের মর্মান্তিক মৃত্যু উপজেলা জুড়ে শোক বিহ্বল পরিবেশ বিরাজ করছে। ক্ষুধা আর তৃষ্ণায়

(খাবার ও পানি সংকটে) চটপট করতে করতে জীবন প্রদীপ নিভে যাওয়ার পর ভূমধ্যসাগরে লাশ ফেলে দেয়ার বর্ণনা শুনে স্তম্ভিত জগন্নাথপুরবাসী। এমন মর্মান্তিক মৃত্যুর মিছিল কীভাবে থামবে এ প্রশ্ন এখন সচেতন মহলের।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার তরুণদের মধ্যে ইউরোপ যাত্রার আকাঙ্খা প্রবল। ছোট বেলা থেকেই ইউরোপ যাত্রার স্বপ্ন দেখতে থাকেন এ উপজেলার তরুণরা। বিত্তবানরা বাপ দাদার পথ অনুসরণ করে সন্তানদের কে বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ করে ইউরোপ পাঠাতে পারলেও দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কাছে ইউরোপ যাত্রা যেন সোনারহরিণ। আর এই সোনার হরিণের স্বপ্নের সুযোগ কে টার্গেট করে দরিদ্র মধ্যবিত্তশ্রেণির তরুণদের মানবপাচারকারী দালালচক্র ফাঁদ পেতে কম টাকায় লিবিয়া হয়ে গ্রিস কিংবা ইতালি যাওয়ার স্বপ্ন দেখায়। এই ফাঁদে পড়ে জায়গা জমি সহায় সম্বল সবকিছু বিক্রি করে কেউ নিঃস্ব হচ্ছেন আবার কেউবা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র জয় করে গন্তব্যে পৌঁছেন।

মৃত্যুর মিছিল –

২০২২ সালে জগন্নাথপুর উপজেলার বনগাঁও গ্রামের সাহাদ আলী মানবপাচারকারী চক্রের সদস্য জগন্নাথপুরের শাহীনের মাধ্যমে জায়গা জমি সহায় সম্বল সবকিছু বিক্রি করে লিবিয়া যায়।সেখানে তাকে ব্রাক্ষণবাড়িয়ায় দালাল সাদ্দামের কাছে বিক্রি করে দেয়া হয়৷ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাহাদ আলীর ওপর চলে অমানবিক নির্যাতন চালায় সাদ্দাম। এক পর্যায়ে মৃত্যু হয় সাহাদ আলীর। তাঁর মা হাজেরা বিবির বুকফাটা আত্মনাদে মানুষের হৃদয় কাঁদলেও দালাল চক্র থেকে যায় ধরা ছোঁয়ার বাহিরে । একই বছরের শেষ দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের তরিকুল মিয়ার ছেলে এখওয়ান মিয়ার লাশ আসে লিবিয়া থেকে।১৯ লাখ টাকা দেয়ার পর মানবপাচারকারীরা তাকে অনাহারে ধুকে ধুকে শেষ করে দেয়। পরিবারের সুখ শান্তি স্বচ্ছলতা ফিরিয়ে আনতে লিবিয়া হয়ে ইউরোপ যাত্রার স্বপ্ন দেখেছিল সাহান ও এখওয়ান। একের পর এক লিবিয়া ট্র্যাজেডির ঘটনার মধ্যে ২১ মার্চ খবর আসে লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে মারা যাওয়া ২২ অভিবাসন প্রত্যাশী।তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন সহ সুনামগঞ্জের ১২ জন রয়েছেন। অন্যরা হলেন দিরাই উপজেলার ৬ জন ও দোয়ারাবাজার উপজেলার একজন।


জগন্নাথপুরের ৫ জন সবাই বয়সে তরুণ। স্বপ্নের দেশ ইউরোপ যেতে তারা লিবিয়া মানবপাচারকারী দালালদের কম্পরে পড়েন।

তাদের একজন পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান বয়স (২৮) একটি বেসরকারি কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আয় রোজকার ভালোই ছিল। হঠাৎ পরিচয় হয় লিবিয়ার দালাল চক্রের সদস্য দুলাল মিয়ার সঙ্গে। দুলাল জানায়,তার এক ভাই গ্রিস থাকে সে লিবিয়া হয়ে গ্রিসে লোক পাঠায়। তুমি গ্রিসে যেতে চাইলে তোমাকে গ্রিস পাঠাতে পারবো। উন্নত জীবন ও পরিবারে স্বচ্ছলতা আনতে ১১ লাখ টাকা চুক্তিতে আমিনুর গত ১৫ জানুয়ারি লিবিয়া যায়। সেখান থেকে গ্রিসে পাঠানোর সময় ভূমধ্যসাগরে ক্ষুধা আর তৃষ্ণায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। সহকর্মীরা পরে লাশ সাগরে ফেলে দেয়। ২১ মার্চ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর আসে। পরে পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত হন। এঘটনায় আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

লিবিয়া ট্র্যজেডির আরেক নির্মমতার শিকার শায়েক আহমেদ বয়স (২৫) টগবগে তরুণ। রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের বাসিন্দা শায়েক মৃত্যুর আগে ক্ষুধা তৃষ্ণা আর নির্যাতন বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মামার কাছে তাকে দেশে ফিরিয়ে নেয়ার আকুতি জানান। ২১ মার্চ গেম না হলে তিনি আর বাঁচতে চান না বলে লিখেন। সত্যি তিনি ক্ষুধা তৃষ্ণায় ধুঁকে ধুঁকে প্রাণ হারান।এরপর গেমের বোটে থাকা একই এলাকার ইছগাঁও গ্রামের আলী আহমেদ চিলাউড়া গ্রামের সামসুল হকের ছেলে ইজাজুল মারা যান। বোটে থাকা অন্যযাত্রীরা দুগন্ধ থেকে নিজেদের রক্ষা করতে লাশ সাগরে ফেলে দেন। আলীর মরদেহ ফেলার সময় কাঁদতে কাঁদতে তাঁর আত্বীয় নাঈম বলেন আমি তোর লাশ ফেলে যাচ্ছি, তোর মা-বাবারে কী জবাব দেব রে! বোট তীরে পৌঁছানোর আগে নাঈমও মারা যায়। এভাবে একে একে ৫ জনের মৃত্যু হয় এবং সবার মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়। এই তরুণের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি উপজেলাবাসী শোকে স্তব্ধ।

রজত গোপ নামে জগন্নাথপুরের এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন এমন মৃত্যুর মিছিল থামাবে কে? তরুণের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের পাশাপাশি মেনে নিতে পারছি না।

মজিদুল হক নামে একজন লিখেন তরতাজা তরুণের নির্মম মৃত্যুর খবর শুনতে চাই না। পরিবারগুলো কে শোক সয্য করার ক্ষমতা দাও হে মাবুদ।


(দালাল আজিজ)
দালালদের বিচার দাবি -মর্মান্তিক এই মৃত্যুর খবরে জগন্নাথপুরের ৫ তরুণের পরিবারের পাশাপাশি উপজেলা জুড়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন লিবিয়া পাঠানো দালালদের নাম ও ছবি ভাসছে। ভুক্তভোগী সহ সচেতন মহল বিচার দাবি করছেন। তাদের মধ্যে অন্যতম উপজেলার ইছগাঁও গ্রামের মন্তাজ মিয়ার ছেলে দালাল আজিজুল ইসলামের,এছাড়াও দালাল শাহীন,এনাম,জসিম,দুলাল,বিলালের নাম রয়েছে ভুক্তভোগীদের মুখে মুখে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ আহ্বায়ক এম এ কাদির বলেন,দালালদের খপ্পরে পড়ে আর কোন মায়ের বুক খালি হোক আমরা চাই না। দালালদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। পাশাপাশি এসব পরিবার কে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বিদেশে যেতে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের বৈধ পথে পাঠানোর ব্যবস্হা করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, মানবপাচারকারী দালালদের বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে দালালদের পরিচয় সনাক্ত করে আইননানুগ পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com