1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) বিকেলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় ওয়াকআউট করেন তারা।

ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা প্রতিকার চেয়েছিলাম। এ বিষয়টি (সংবিধান সংস্কার পরিষদ) কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়েছিলাম। এর স্বপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইনও করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিকার যে পেলাম না, এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়নও হলো না। বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।’

এর আগে, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধী দলীয় সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com