1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রনেতার সংবর্ধনা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইকড়ছই লতিফিয়া মক্তব্যের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত ফিতরা কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে এ বছর ফিতরা দিতে হবে? ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ লটারি বাতিল/ স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে যুদ্ধজাহাজ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল চীন খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কথার আঘাত এক অদৃশ্য জুলুম; যার পরিণতি ভয়াবহ চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে লন্ডনে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেন গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

যুক্তরাজ্য প্রতিনিধি:: স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে লন্ডনে আওয়ামীলীগ বিএনপি সংঘর্ষ গ্রেফতার এক আহত দুই। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ বেদীদে ফুল দেওয়াকে কেন্দ্র করে আবারও আওয়ামীলীগ বিএনপি কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আওয়ামীলীগ কর্মী মারাত্মক আহত হয়েছেন, মারামারির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেনকে গ্রেফতার করেছে। ঘটনার বিবরনে জানা যায় রাত বারটা একমিনিটে আওয়ামীলীগ ব্যানার নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে গেলে অপেক্ষমান বিএনপির কর্মীরা আওয়ামীলীগের উপর চড়াও হয়।
এসময় দুই আওয়ামীলীগ কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী আবুল হোসেনকে আটক করে। এসময় ইউকে আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও বিএনপির সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুছ উপস্থিত ছিলেন। মারামারির ঘটনায় সাধারন কর্মীরা আহত হলেও নেতৃস্থানীয়ারা অক্ষত রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ মিনারে আগত একজন কমিউনিটি নেতা জানিয়েছেন বিএনপির ব্যানারে লন্ডনে জামাতের ইউরোপীয় সংস্করন দাওয়াতুল ইসলাম ও ইসলামিক ফোরাম অব ইউরোপ সংক্ষেপে আইএফই‘র নেতাকর্মীদের উসকানীতে এসংঘর্ষের ঘটনা ঘটে তবে উসকে দেবার পর তারা সটকে পড়ে। ইতিপূর্বেও শহীদ মিনারে আওয়ামী যুবমহিলা লীগের উপর বিএনপির ব্যানারে হামলা করেছে জামাতের ইউরোপীয় সংস্করন দাওয়াতুল ইসলাম ও আইএফই‘র কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com