1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

শাবির নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করলেন জগন্নাথপুরের মুর্শেদ আহমদ চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৯৮৬ Time View

স্টাফ রিপোর্টার::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী পদে গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন জগন্নাথপুরের সন্তান  মুর্শেদ আহমদ চৌধুরী।

গত ১৮ জুলাই বাছাই বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে গত ২২ জুলাই  অনুষ্ঠিত ২১৭ তম সিন্ডিকেট সভায় তাঁর নিয়োগ চুড়ান্ত করা হয়।

এরআগে তিনি শাবির সহকারী প্রকৌশলী হিসেবে ২০১২ এর মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

মুর্শেদ আহমদ চৌধুরী সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এসব তথ্যে তাঁর স্বজনরা জানিয়েছেন।

প্রসঙ্গত, মুর্শেদ আহমদ চৌধুরী  জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা মনছুর আহমদ চৌধুরী সিলেট রাজস্ব নিরীক্ষা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেছেন। প্রকৌশলী মুর্শেদ আহমদ চৌধুরী ক্রীড়া সংগঠক হিসেবেও তিনি সুপরিচিত। তিনি সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটি ও সিলেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ইলেভেন স্টার্স ও স্টার্স ইউনাইটেড ক্লাবের সাথে জড়িত রয়েছেন । এছাড়া তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও শাবি অফিসার্স এসোসিয়েশনের আজীবন সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com