1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অসত্য কসম খাওয়া গুরুতর অপরাধ সুনামগঞ্জ জেলা এডুকেশন ট্রাষ্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রমাণ মেলেনি: আণবিক সংস্থার প্রধান স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার পাপাচার পরিত্যাগ ছাড়া রোজার পূর্ণতা নেই জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী শামীম আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি

শিশুসন্তানকে হত্যার পর গলায় দড়ি দিলেন ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাগেরহাটে ৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) নামে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে আছেন। সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে স্বর্ণালী প্রথমে তার সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি আছেন। তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। হতাশা থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশুসন্তান নাজিম হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com