1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সচিবালয়ে বিদ্যুতের দুর্বল সংযোগে আগুন

  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কারও সংশ্লিষ্টতা পায়নি গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। বিদ্যুতের দুর্বল সংযোগের কারণে এই আগুন লেগেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে কমিটি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এছাড়া এ ঘটনায় কোনো নথি ক্ষতিগ্রস্তও হয়নি এবং ক্ষতিগ্রস্ত ভবনও ভাঙতে হবে না বলে জানান তিনি।

দুর্বল সংযোগের কারণে আগুনের সূত্রপাত উল্লেখ করে নাসিমুল গনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
তদন্ত কমিটি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান জানিয়েছেন অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফ্লোরগুলোতে বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, ‘ডগ স্কোয়াড দিয়ে সার্চ করিয়েছি। ফায়ার সার্ভিস থেকে যে নমুনা পাওয়া গেছে তাতেও কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।’

আগুন নেভাতে দেরি হওয়ার বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, করিডরে আগুন ও কলাপসিবল গেইট থাকায় তা কেটে ভেতরে ঢুকতে দেরি হয়েছে। এছাড়া পর্যাপ্ত পানি ছিল না।

সচিবালয়ের ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন বেশি ছড়িয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
সুত্র দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com