1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের কারণ জানাল সিটিটিসি

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা ভবনে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল
আজ রোববার সকাল পৌনে ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করতে ওই ভবনটি ঘিরে রাখে পুলিশ। বেলা সাড়ে ১১টায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে যান। ভবনটিতে প্রবেশ করে বিস্ফোরণের কারণ খুঁজতে থাকেন।
সিটিটিসির প্রধান অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রহমত উল্লাহ আমাদের সময়কে বলেন, সায়েন্স ল্যাবের ওই ভবনে ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন তারা। কোনো কারণে আগুনের স্পর্শ পাওয়ার পর ভবনের ভেতর জমে থাকা এই মিথেন গ্যাস বিস্ফোরণে হলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ও দগ্ধ ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। নিহত তিনজনই লায়রা প্রোডাক্টের কর্মী ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com