1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সিলেটে হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটে হাম উপসর্গ নিয়ে এক দিনে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে আরো ২৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গে মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে।

তবে এদের মধ্যে একজনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় হামজনিত মৃত্যু নিশ্চিত করা গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে ৯ মাস বয়সী হুমায়রা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে সিলেট নগরের জালালাবাদ এলাকার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট ৮০ জনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনকে সন্দেহজনক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২০ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৫ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও আরো রোগী ভর্তি রয়েছে। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com