1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের করোনাভাইরাসের সংকটে বেকার হয়ে যাওয়া শ্রমিকদের মধ্যে চাল বিতরণ শুরু হচ্ছে

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৩০৩ Time View

স্টাফ রিপোর্টার
অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার, অস্বচ্ছল ব্যক্তি যারা করোনা ভাইরাসের সংক্রমণ সংকটকালীন সময়ে বেকার হয়ে পড়ছেন তাদের জন্য জি আর চাল ও জি আর নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী শনিবার হতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাধ্যমে এটি বিতরণ কার্যক্রম শুরু হবে।
জেলায় ১৩০ মে. টন চাল এবং ৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাহুল চন্দ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বরাদ্দপত্র জেলা প্রশাসনের ওয়েবসাইট ও জেলা প্রশাসকের ফেসবুক পেজে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই ও ধর্মপাশা উপজেলায় ১৫মে. টন করে চাল, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ^ম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলায় ১০ মে. করে চাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ সদর, ছাতক, দিরাই ও ধর্মপাশা উপজেলায় ১ লক্ষ টাকা করে এবং দক্ষিণ সুনামগঞ্জ, বিশ^ম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলায় ৮০ হাজার টাকা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নে যেসব লোকজন কাজ বন্ধ হয়ে যাওয়ায় না খেয়ে আছেন ইউপি চেয়ারম্যানগণ তাদের তালিকা করে এসব বরাদ্দ প্রদান করা হবে। পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল প্যাকেট দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতি উপ বরাদ্দ প্রদান করবেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ভিজিডির আওতার বাইরের পরিবার অগ্রাধিকার পাবেন। আগামী শনিবার থেকেই চাহিদার ভিত্তিতে বিভিন্ন ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হবে। কোন মাঠে উপকারভোগীদের কমপক্ষে এক মিটার দূরত্বে বসিয়ে তাদের হাতে এসব দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com