1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ ইরানের ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর আজ জুমাতুল বিদা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

সুনামগঞ্জে চুরির অভিযোগে যুবলীগ নেতাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

একটি পাকা খুঁটির সঙ্গে এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা। হাত-পা বাঁধা ওই যুবকের চারদিকে উৎসুক মানুষের জটলা। গ্রামবাসী যুবককে চুরির অভিযোগে ধরে এনে এভাবে বেঁধে রেখেছেন। এ সময় তাঁকে মারধরও করা হচ্ছিল। পরে স্থানীয় ইউপি সদস্য ও লোকজনের কাছে চুরির দায় স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই যুবক। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধেরখলা গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই যুবকের নাম ইছা মিয়া (৩৫)। তিনি সাধেরখলা গ্রামের সায়েদ আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভিডিওতে দেখা যায়, ইছা মিয়া খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ঘিরে থাকা মানুষদের হাঁপিয়ে হাঁপিয়ে বলছেন, ‘আমার ঘরও মালটি আছে। মালটি আইন্যা দেই। আমারে একুট পানি খাওয়াও। তোমরা যা কও, আমি তা–ই রাজি। আমারে তোমরা আর মাইরো না, অত্যাচারটা কইরো না…।’ তখন কেউ তাঁর কাছে চুরি যাওয়া মুঠোফোনের সিম চাইছিলেন। আবার কেউ মসজিদের চুরি যাওয়া জিনিসপত্র কোথায়, সেটি জিজ্ঞাসা করছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধেরখলা হাজী এম এ জাহের উচ্চবিদ্যালয়–সংলগ্ন রহিম মিয়ার দোকানে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে অনেক খোঁজাখুঁজির পর চোর সন্দেহে ইছা মিয়াকে ধরে আনেন গ্রামের লোকজন। তাঁকে রহিমের দোকানঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। তখন ইছা মিয়া চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর তাঁর কাছ থেকে চুরি হওয়া কিছু মাল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ইছা মিয়ার পরিবারকে খবর দিলে তাঁরা কেউ আসেননি। এরপর স্থানীয় ইউপি সদস্য রোপণ মিয়াসহ আরও কয়েকজন মুরব্বিকে ডেকে আনা হয়। ইছা মিয়া আর চুরির করবেন না মুচলেকায় পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইছা মিয়ার সাংগঠনিক পরিচয় নিশ্চিতের জন্য দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন ধরেননি। সাধারণ সম্পাদক মো. মাসুক মিয়া বলেন, ‘আমি ২০২০ সালে দল থেকে পদত্যাগ করেছি। এখন কে আছে আর কে নেই, জানি না।’

বিষয়টি নজরে আনা হলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তাঁকে কেউ বিষয়টি জানায়নি বা চুরির বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে চোর সন্দেহে কাউকে এভাবে ধরে এনে শাস্তি দেওয়া বেআইনি। বিষয়টি কেউ থানায় অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com