1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৬৬ লাশ উদ্ধার পরকালে মুক্তি পেতে ‘ভালো ব্যবহার’ কতটা গুরুত্বপূর্ণ প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জে আমিনুল ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সদর উপজেলা পরিষদের মূল ফটকের পাশে এ ঘটনা ঘটে।

আহত আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

জানা যায়, গত ২৮ এপ্রিল যমুনা টেলিভিশনে ‘রড ছাড়াই ঘর তৈরি আশ্রয়ণ প্রকল্পে! ধরা পড়লো যমুনার ক্যামেরায়’ শিরোনামে নিউজ প্রচার হয়। সেখানে ঘর নির্মাণে অনিয়মের চিত্র তুলে ধরা হয়। এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির সঙ্গে লালপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণস্থলে সাক্ষ্য দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে এলে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজে অনিয়মের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে আজ ঘটনাস্থলে যাই। তদন্ত শেষে উপজেলা পরিষদের সামনে এসে গাড়ি থেকে নামলে কয়েকজন যুবক এসে মারধর শুরু করে। এই সংবাদ প্রকাশের কারণেই আমার ওপর হামলা হয়েছে।

এদিকে ঘটনার পর পরই সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খাঁন বলেন, হামলার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com