1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত ইউরোপের স্বপ্ন ডুবল সাগরে, জগন্নাথপুরের ৫ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত ব্যবসার বরকত নষ্ট করে যে ৭ কাজে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণ বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই। সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন। যার পুরষ্কার আল্লাহ নিজের হাতে প্রদান করবেন।
আর সাম্প্রাদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেব-দেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সাথে কখনোই উদাহরণ হিসেবে ব্যবহার করা যায় না। আর মুসলিম ধর্মাবলম্বীরা এমন কথা গ্রহণ করবেন না। বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে।’

এতে আরও বলা হয়, আসামি শিশির মনির উচ্চারিত এবং আসামি ইউটিউব চ্যানেল ডিএসএন কর্তৃক প্রচারিত (রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ) এই ধরনের উক্তি বাংলাদেশের ইসলাম ধর্মে বিশ্বাসী জনসাধারণের সরাসরি ধর্মীয় বিশ্বাস ও অনুভুতিতে আঘাত করেছে।
আসামি শিশির মনির নিজে ইচ্ছাকৃতভাবে ডিএসএন নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ উল্লেখ্য করেন। যা বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।’
সূত্র-খবরের কাগজ.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com