1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব বজ্রপাতে ৬ জনের মৃত্যু

চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, অপমানে মায়ের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তার বাবা-মাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনার অপমানে যুবকের মা জোসনা বানু (৪৫) আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার খলিলহাটা এলাকায় কেন্দুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নায়েব আলীর বোনজামাইয়ের বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। পরে রাত প্রায় ৩টার দিকে ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে যান।

তবে সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে নায়েব আলীর বোনজামাইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় গ্রামে সালিস বসে।
সেখানে ওই এলাকার তোতা মিয়া ও সোহেল রানা নামে আরো দুজনকে চোর সন্দেহে ধরে আনা হয়। পরে ওই দুই যুবকসহ সুরুজ্জামান ও তার স্ত্রী জোসনা বানুকে মারধর করা হয়। এ ঘটনার নির্যাতন ও অপমান সহ্য না করতে পেরে বাড়িতে ফিরে জোসনা বানু আত্মহত্যা করেন।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে নিহতের স্বামীসহ তিনজনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখা হয়।

নিহতের ভগ্নিপতি মোজাফ্ফর জানান, ‘সকালে এসে তিনি সালিসে চারজনকে মারধরের ঘটনা দেখেন। বিষয়টি জানাতে থানায় যাওয়ার পর ফিরে এসে জোসনা বানুর আত্মহত্যার খবর পান।’

অভিযুক্ত ইউপি সদস্য নায়েব আলী বলেন, ‘বিষয়টি সমঝোতার জন্যই তাদের ডাকা হয়েছিল। সালিসে মারধরের অভিযোগ সঠিক নয়।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ইউনিয়ন পরিষদে যাদের আটকে রাখা হয়েছিল, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com