1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান ১লাখ ২৩ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী

  • Update Time : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্কঃ সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান ১ লাখ ২২ হাজার ৬৬৯ ভোট বেশী পেয়ে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন
বেসরকারি প্রাপ্ত ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৮৭ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৮৬১২৪ ভোট। ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর ৮৭ কেন্দ্রে পেয়েছেন ৩২ হাজার ৪৫৫ ভোট। অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ৭২ টি কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান পান ৮৮ হাজার ৬৫৬ ভোট। ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী জমিয়ত উলামায়ে ইসলাম কেন্দ্রীয় নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ১৯ হাজার ৪২৫ ভোট।এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com