স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুরে অধিকার বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও খাবার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলো ‘হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর’ বন্ধু সংগঠন।
২৪ মে সকাল থেকে বিকাল চারটায় পর্যন্ত এ কার্যক্রম শেষ হয়। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের সমমনা ৬৯ জন দেশে-বিদেশে অবস্থানরত বন্ধুদের নিয়ে সম্প্রতি তাদের এই সংগঠন গড়ে ওঠে। দেশের বর্তমান ক্রান্তিকালে সংগঠনের কোনো সদস্য অথবা তাদের পরিবারের অন্য কোনো সদস্য করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হলে তাদেরকে আর্থিকভাবে সহযোগীতা করার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে বিভিন্ন মহতী কাজে নিজেদের জড়িত করার অঙ্গীকার নিয়ে এই সংগঠনের গঠনতন্ত্র তৈরী করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথপুর উপজেলা কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, আজ আমরা প্রাথমিকভাবে অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। পরবর্তীতে ওদের মঙ্গলের জন্য স্থায়ীভাবে আমাদের আরো কাজ করার বিশেষ পরিকল্পনা রয়েছে।
সংগঠনের আরেক উদ্যোক্তা আবুল কালাম আকন বলেন, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এর সফলতার গল্প জগন্নাপুরবাসী তথা দেশের সমগ্র মানুষের কাছে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।
আজ জগন্নাথপুর থানা সদরে ২০০ জন অসহায় শিশুদের মাঝে খাবার পৌঁছে দিয়েছি। বিতরণের সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম শুরু করেন। ঈদ উপহার রয়েছে ২ প্যাকেট লাচ্ছি, ৫০০ গ্রাম চিনি,৫০০ গ্রাম তরল দুধ,১ প্যাকেট বিস্কুট, ২ টা কেক,২ ধরনের ওয়েফার বিস্কুট,১টি হাত ধোঁয়ার সাবান সহ সর্বমোট ৮ টি আইটেম নিয়ে ২০০ প্যাকেট হৃদয়ে ৯৮ চেতনায় জগন্নাথপুর মটরসাইকেল করে সারাদিন ব্যাপি সংগঠনের সদস্য ডা: মধু সুধন ধর, নেতৃত্বে কাজ করেছেন আতাউর রহমান,আবুল কালাম আকন, রুবেল হুসেন, বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব,ব্যবসায়ী রাজন দাাস,মান্না বনিক রাস্তায় রাস্তায় পথচারী শিশুদের ঈদ উপহার দিয়েছেন।
Leave a Reply