1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

সৈয়দপুর বাজারের ব্যবসায়ী আসাদ কোরেশী আর নেই

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর বাজার ব্যবসায়ী সৈয়দপুর হাড়িকোনা গ্রামের বাসিন্দা মো: আসাদ কোরেশী (৩৭) আর নেই। গতকাল শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইল্লালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার ( ৫ এপ্রিল) বাদ জোহর হযরত শাহ সৈয়দ শামসুদ্দিন (রহ.) দরগাহ বড় জামে মসজিদ মরহুমের নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন তার বড় ভাই মো: আনোয়ার কোরেশী ।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com