স্টাফ রিপোর্টার:: সৈয়দপুর আলীয়া মাদরাসার ২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও ২০১৫-২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের যৌথ উদ্দোগে প্রকাশিত মাদরাসার মুখপত্র “আশ শামছ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিশ্বজিৎ কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম পারভেজ, সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ লাল মিয়া। উপস্থিত ছিলেন (গভর্নিং বডির সম্মানিত সদস্য) আলহাজ্ব সৈয়দ আক্কাছ আলী, সৈয়দ ছাবির মিয়া, সৈয়দ মনোয়ার আলী, যুক্তরাজ্য কউিনিটি নেতা প্রবাসী মল্লিক এম এ মুহিত, সৈয়দ আয়েশ মিয়া (সম্পাদক সৈয়দপুরের কথা)
![IMG_1273[1]](https://www.jagannathpur24.com/wp-content/uploads/2016/03/IMG_12731-1024x765.jpg)
