1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

সৈয়দপুর আলীয়া মাদরাসার মুখপত্র “আশ শামছ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৫৩৯ Time View

স্টাফ রিপোর্টার:: সৈয়দপুর আলীয়া মাদরাসার ২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও ২০১৫-২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের যৌথ উদ্দোগে প্রকাশিত মাদরাসার মুখপত্র “আশ শামছ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ২৯ মার্চ মাদরাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিশ্বজিৎ কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম পারভেজ, সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ লাল মিয়া। উপস্থিত ছিলেন (গভর্নিং বডির সম্মানিত সদস্য) আলহাজ্ব সৈয়দ আক্কাছ আলী, সৈয়দ ছাবির মিয়া, সৈয়দ মনোয়ার আলী, যুক্তরাজ্য কউিনিটি নেতা প্রবাসী মল্লিক এম এ মুহিত, সৈয়দ আয়েশ মিয়া (সম্পাদক সৈয়দপুরের কথা)
IMG_1273[1] অভিভাবকদের মধ্যে মাওলানা সৈয়দ তহুর আহমদ, প্রভাষক এ ডি এম ফখর উদ্দিন, শিক্ষার্থীদের মধ্যে মল্লিক আবিদ (পরীক্ষার্থী ২০১৫, মোঃ মাহবুবুর রহমান ও সৈয়দ তালাত মেহদী (পরীক্ষার্থী ২০১৬) প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সম্মানিত অতিথিবৃন্দের সমন্বয়ে আশ শামছ এর মোড়ক উন্মোচন করা হয় এবং ২০১৬ সালের আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদরাসায় ০৬ (ছয়) টি সিলিং ফ্যান করা হয়। সভা শেষে মাদরাসার শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের কলম, স্কেল ও ফাইল প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com