1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

স্বতন্ত্র প্রার্থীর মামলায় আ’লীগ নেতার জামিন

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা ও মারধরের মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মানিককে জামিন দিয়েছেন আদালত। ১০ হাজার টাকা বন্ডে সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা তাঁর জামিন মঞ্জুর করেন। এ সময় পুলিশের চাওয়া সাত দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সদর আমলি আদালতে রিমান্ড ও জামিন শুনানি হয়। কোর্ট পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে নির্বাচনী প্রচারের সময় গত ২৩ ডিসেম্বর রাতে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীদের মধ্যে মারামারি এবং বাধার ঘটনা ঘটে। পরে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারের পক্ষে আবদুল মালেক নামে একজন ২১ জনের নাম উল্লেখসহ ১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এ মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান মানিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন চারজন জামিনে মুক্ত হন। তবে মানিকের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন আদালত। মঙ্গলবার দুপুরে তাঁর রিমান্ড ও জামিন শুনানি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মামুন সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক লস্কর সোহেল রানা রিমান্ড নামঞ্জুর করে ১০ হাজার টাকা বন্ডে জামিন দেন। পরে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com