1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

স্বপ্নবান ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের বিদায়

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২২৭২ Time View

বিশেষ প্রতিনিধি:: ‘শ্রেষ্ঠ অফিসার হওয়ার চেয়ে প্রকৃত মানুষ হওয়াকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। মন্দের সাথে আপোষ করা আমার জন্য কঠিন’ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য প্রকাশের পর পরই তাঁর বদলির আদেশ হয় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে। রোববার উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সংবর্ধনায় শিক্ত হয়ে সোমবার তিনি কর্মস্থল জগন্নাথপুর ছাড়ছেন।
২০১৮ সালের ২৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জগন্নাথপুর উপজেলায় যোগদান করেন মাহ্ফুজুল আলম মাসুম। শুরুতেই তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জগন্নাথপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেন। পরে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জগন্নাথপুরের সমস্যা ও সম্ভাবনা বাস্তবায়নে কাজ শুরু করেন।
শিক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি ‘আমাদের বিদ্যালয় আমাদের অহংকার নিজেরাই করি সুন্দর ও পরিস্কার’ শিরোনামে বিদ্যালয়ভিত্তিক একটি প্রতিযোগিতার আয়োজন করেন এতে ব্যাপক সাড়া পড়ে। উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে পরিণত করেন যার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের সুচিকিৎসা নিশ্চিতে মাদার্স অ্যাম্বোলেন্স চালু করেন। এপ্রিল মাসে বিশ্বের পাশাপাশি বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হলে তিনি মাঠে নামেন। প্রতিদিন উপজেলার হাটবাজার পাড়া মহল্লার গ্রামগঞ্জ ঘুরে সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে মানুষকে সচেতন করতে উপজেলা জুড়ে হ্যান্ডমাইকে প্রচারণা চালান। পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নিজেই সচেতনতামূলক কার্যক্রম করেন।
এরমধ্যেই পাকতে শুরু হয় হাওরের ফসল। করোনা সংক্রমণের কারণে শ্রমিক সংকটে কৃষকরা যখন দিশেহারা তখন ইউএনও জগন্নাথপুর এর ফেসবুক পেজ এ স্বেচ্ছায় ধান কাটতে তরুণ ও যুবকদের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ ৫ হাজার স্বেচ্ছাসেবী স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দেয়। ফলে অল্প সময়ে কৃষকের ধান গোলায় উঠে। এছাড়াও করোনা সংক্রমণে অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে তিনি কুইক রেসপন্স টিম নামে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করেন।
সরকারি বরাদ্দের পাশাপাশি প্রবাসীদের অনুপ্রাণিত করে তিনি ব্যাপক ত্রাণ সহায়তা চালান। ঘরে ঘরে খাবার পৌঁছে দেন। ছদ্মবেশে বাইসাইকেল নিয়ে ঘুরে তদারকি করেছেন বাজারে নিত্যপ্রয়োজনীয় দাম স্বাভাবিক রয়েছে কিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার তালিকা, গুচ্ছ গ্রামের জায়গা নির্ধারণ খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা বাস্তবায়নে তিনি আপ্রাণ চেষ্টা চালান। মুক্তিযোদ্ধার সন্তান ইউএনও মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুরকে এগিয়ে নিতে অনেক স্বপ্ন দেখতেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি কাজ করেন নিরলসভাবে।
জগন্নাথপুরের রানীগঞ্জে কুশিয়ারা নদীর তীরে একটি ইকনোমিক জোন স্হাপনের জন্য তিনি আবেদন করেন। শহরের যানজট নিরসনে পাগলা জগন্নাথপুর আউশকান্দি মহাসড়কের জন্য একটি বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরকে।
জগন্নাথপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ড কে জাগিয়ে তুলতে তিনি ভূমিকা রাখেন। তাঁর দায়িত্বকালীন সময়ে জাতীয় দিবসসমূহের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম মৃত্যু দিসব পালিত হয়েছে। একুশে বই মেলার আয়োজন ছিল উল্লেখযোগ্য।
তাঁর বদলির খবর শুনে ‘আলোর প্রত্যাশা’ নামে একটি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন ফেসবুকে লিখেছেন,আপনার এমন আকস্মিক বদলি মেনে নিতে কষ্ট হচ্ছে। আপনার সুনাম জগন্নাথপুরের ঘরে ঘরে পৌঁছে গেছে জগন্নাথপুরবাসী আপনাকে আজীবন মনে রাখবে।
জগন্নাথপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক আবুল ফজল বলেন, তিনি ছিলেন একজন সংস্কৃতিপ্রেমী সাদা মনের মানুষ। মরমি সাধক রাধারমণ দত্তের নামে একটি হল প্রতিষ্ঠা, জাতির জনক বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধু প্রতিকৃতি স্হাপনের মাধ্যমে তিনি আমাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালনে সক্রিয় ও আন্তরিক ছিলেন। জগন্নাথপুরের মানুষ তাকে মনে রাখবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান তাঁর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি অহংকারী ছিলেন না।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অকুন্ঠ সমর্থন আমাকে জগন্নাথপুরের মানুষের সেবা করতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন আমার কাছে শ্রেষ্ঠ অফিসার হওয়ার চেয়ে প্রকৃত মানুষ হওয়ার গুরুত্ব বেশী তাই নিজের অজান্তেই মনের অভিব্যক্তি ফেসবুকে লিখেছিলাম। বদলীর বিষয়টি আমার ইচ্ছেয় হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com