1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার অনন্য নজির

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩২৪৩ Time View

স্টাফ রিপোর্টার – স্ত্রীর প্রতি ভালবাসার নির্দশন হিসেবে সম্রাট শাহাজাহান তাজমহল গড়ে ছিলেন। ১৭৭৪ সালে ছাতকে এসে এক ইংলিশ গৃহবধূ হেনরী তাঁর স্বামী জজ ইংলিস এসকুয়ার এর নামে তৈরি করেন সাহেব মিনার। এরকম অসংখ্য স্বামী- স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন ইতিহাসে আছে। এরকম একটি ঘটনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। জগন্নাথপুর উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অতি সুপরিচিত ব্যক্তি মিন্টু রঞ্জন ধর জীবনের সংকটাপন্ন অবস্থায় ভালোবাসার নিদর্শন তৈরি করতে নিজের জীবন বিপন্ন করে স্বামী কে লিভার দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্ত্রী হেপী রানী ধর। বৃহস্পতিবার ভারতের দিল্লি শহরের হাসপাতালে তাদের লিভার ট্রান্সপার অপারেশন হয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর বেশ কিছু দিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার লিভার ট্রান্সপারেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিলে পরিবারের পক্ষ থেকে ডোনার খোঁজা হয়। অনেক খোঁজাখুঁজি ও আইনি নানা জটিলতায় যখন তার জীবন বিপন্ন হতে চলছে ঠিক সেই সময় স্ত্রী হেপী রানী ধর নিজের জীবন কে বিপন্ন করে স্বামী কে লিভার দিলেন।

মিন্টু রঞ্জন ধর এর ভাই জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর জানান, ডা.আবিদ্বীপ চৌধুরী (HPB & Liver transplant surgeon) এর নেতৃত্বে দিল্লির বিএলকে হাসপাতালে অপারেশন চলছে । তিনি বলেন স্বামীর জীবন রক্ষায় বৌদির এরকম মহানুভবতা এবং উনার মা, ভাই সহ সকলের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা  তিনি ভাই ও বৌদির সুস্থতায় সকলের আশীর্বাদ কামনা করেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা সদরে বাসুদেব শ্রী মন্দিরে মিন্টু রঞ্জন ধর এর রোগ মুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com