1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বাইকচালকের হাদি হত্যা/ প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৪

হোমিও চিকিৎসার প্রতি মানুষের আস্থা বাড়ছে

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

সিলেট সংবাদদাতা-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্ররিকালচার এন্ড মিনারেল সায়েন্সের ডীন ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে প্রধান নারায়ণ সাহা বলেছেন, এলোপ্যাথিক চিকিৎসায় যে সকল জটিল রোগ নিরাময় হয় না, তা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নির্মূল হয়। এই চিকিৎসা পদ্ধতি সঠিক ভাবে প্রয়োগ করলে হোমিও চিকিৎসার প্রতি মানুষের আস্থা আরো বাড়বে। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্ম না হলে, হোমিও চিকিৎসা পদ্ধতি পাওয়া যেতো না। তিনি শুধু হোমিও চিকিৎসার জন্মদাতা নন, তিনি ছিলেন একজন দার্শনিক।

তিনি ১০ এপ্রিল শুক্রবার বিকেলে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সহযোগিতায় ও জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০১৫ ও ডাঃ হ্যাানিমানের ২৬০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ইমদাদুল হক এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ এম.কে খান ও ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ নূরুন্নাহার মজুমদার, বিশিষ্ট লেখক-গবেষক জিবলু রহমান, কলেজের অধ্যাপক ডাঃ এম.এন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ডাঃ মালা রাণী দে, সিনিয়র সহ-সভাপতি ও মেডিকেল অফিসার ডাঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক ডাঃ এম.এস. আর জাহিদ, সহ-সাধারণ সম্পাদক ডাঃ সাজ্জাদুর রহমান, ডাঃ মোঃ ওয়াহিদ চৌধুরী, সহ-মহিলা সম্পাদিকা ডাঃ স্বপ্নারাণী আচার্য্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী মোঃ ওবায়দুল হক মুন্সী, ছাত্র সংগঠনের সভাপতি ফেরদৌস আলম, কলেজ শাখার সাধারণ সম্পাদক অমল সেন, মোঃ রুহুল আমীন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন জালাল, রোকসানা বেগম, মোঃ আজিজুর রহমান সবুজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com