1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি, নিহত ১

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হোয়াইট হাউসের বাইরে গোলাগুলি হয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্টদের লক্ষ্য করে গুলি চালানোর পর এক সন্দেহভাজন নিহত হয়েছে। এ সময় একজন পথচারী আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। এবিসি নিউজের সংবাদদাতা সেলিনা ওয়াং-এর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি আশ্রয় নেয়ার চেষ্টা করছেন। আর হোয়াইট হাউসের উত্তর লনের দিকে একের পর এক গুলির শব্দ শোনা যাচ্ছে। ঘটনার পর হোয়াইট হাউস লকডাউন করা হয়।

তবে পরে সেই লকডাউন তুলে নেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সময় হোয়াইট হাউসেই ছিলেন। তবে সিক্রেট সার্ভিস জানিয়েছে, কোনো সুরক্ষিত ব্যক্তি বা নিরাপত্তা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি। ওয়াশিংটন ডিসি থেকে বিবিসির সাংবাদিক টম বেনেট বলেন, আমি কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে ঘটনাস্থলে পৌঁছেছি। হোয়াইট হাউসের বাইরে অবস্থানরত সিক্রেট সার্ভিস সদস্যদের দিকে এক সশস্ত্র ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানোর পর চার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তবুও পুরো এলাকায় কড়া পুলিশি উপস্থিতি রয়েছে। প্রেসিডেন্টের সরকারি বাসভবনের দিকে যাওয়ার সড়কগুলো বড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়। সড়কে পুলিশের অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে।

ব্যারিকেডের আশপাশে ডজনখানেক সাংবাদিক ও সংবাদকর্মী অবস্থান করছেন। আমি দুইজন সশস্ত্র পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, তদন্তকারীরা পুরো ঘটনা খতিয়ে দেখার কাজ চালিয়ে যাওয়ায় সম্ভবত সারা রাতই এসব সড়ক বন্ধ থাকবে। তবে শহরের অন্য অংশে স্বাভাবিক পরিবেশই দেখা গেছে। কয়েক ব্লক দূরের রেস্তোরাঁ ও বারে মানুষ শনিবার রাত উপভোগ করছেন। সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের বাইরে গোলাগুলিতে নিহত সন্দেহভাজনের নাম ২১ বছর বয়সী নাসির বেস্ট। তদন্তসংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটির দাবি, ২০২৫ সালের জুলাইয়ে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করার পর নাসির বেস্টকে সিক্রেট সার্ভিস গ্রেপ্তার করে। পরে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে তাকে একটি মনোরোগ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সিক্রেট সার্ভিস বিবৃতিতে বলেছে, শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি তার ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালানো শুরু করে।

 

সিক্রেট সার্ভিস পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন। কোনো কর্মকর্তা আহত হননি। প্রেসিডেন্ট তখন হোয়াইট হাউসে ছিলেন। তবে কোনো সুরক্ষিত ব্যক্তি বা নিরাপত্তা কার্যক্রম এতে প্রভাবিত হয়নি। ঘটনাটি এখনো তদন্তাধীন এবং নতুন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

সৌজন্যে-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com