1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

২৪ ঘন্টায় নিখোঁজ নৌশ্রমিকের সন্ধান মিলেনি

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টার –

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পরও নিখোঁজ নৌশ্রমিক আলী হোসেন (১৮) এর সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় গতকাল সোমবার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে সাড়ে চারটার দিকে বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর এলাকার সেতুর ওপর দিয়ে বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের গৌছ আলীর ছেলে নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়।
ইট বিক্রেতা শরিফপুর গ্রামের আছির উদ্দিন জানান, ছয়জন শ্রমিক নিয়ে তিনি ইট বিক্রি করতে এসেছিলেন।ফেরার পথে বিদ্যুতের তারে স্টীলের নৌকায় বিদ্যুৎতায়িত হয়ে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। দুই জন পাড়ে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। ২৪ ঘন্টায়ও তাঁর সন্ধান না পাওয়া যাওয়ায় দুশ্চিন্তায় আছি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,নিখোঁজ নৌশ্রমিক উদ্ধারে কাজ চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com