1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

৪৮ ঘন্টাও বিদ্যুৎ মিলেনি জগন্নাথপুরে,অবর্ণনীয় দুর্ভোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৫৫ Time View
স্টাফ রিপোর্টার::
গত ৪৮ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি  জগন্নাথপুর উপজেলায়। তবে আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টকরা।
গত মঙ্গলবার সকাল ১১টার দিকে  সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানী(পিজিসিবি)এর নিয়ন্ত্রণাধিন গ্রিড লাইনে আগুন লাগার কারণে জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার বিকেলে সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও  সুনামগঞ্জের অন্যতম  প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জগন্নাথপুর উপজেলায় গত ৪৮ ঘন্টাও মিলেনি বিদ্যুতের দেখা। ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।
এদিকে জগন্নাথপুরের বিদ্যুৎ পরিস্থিতি জানতে অসংখ্য গ্রাহক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা কক্ষে মুঠোফোনে কল করে কখন বিদ্যুৎ আসবে তা জানতে চেয়েছেন।
জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়ির বাসিন্দা গৃহিণী মুক্তা বনিক জানান, দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় ঘরের কাজ ও ছেলে মেয়েদের অনলাইনে লেখাপড়াও বিঘ্নিত হচ্ছে। প্রযুক্তির এই যুগে এত দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা দুঃখজনক। বিদ্যুৎ কখন ফিরে তাও নিশ্চিত নয়। হতাশার মধ্যে আছি আমরা।

জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকট  কে জানান, আমরা চেষ্টা করছি লাইন চালু করার। তবে আজ বিকেলে বিদ্যুৎ সংযোগ পাওয়া যেতে পারে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com