একরাম হাসান স্পেন থেকে – স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে বৈদ্যুতিক ব্যাটারি বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার আরগানজুয়েলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা।
অগ্নিকাণ্ডের সময় সহকর্মীদের কাছে ছেয়েছিলেন সাহায্য, আমাদেরকে বাঁচান তবুও রক্ষা হয়নি। দুই মিনিটের মধ্যে মৃত্যুর কোলে পড়েন এই যুবক। তার এক বন্ধু জানাই, প্রবাস মানেই প্রতিনিয়ত যুদ্ধ আর সেই যুদ্ধের প্রথম ধাপ হল এই দেশের বৈধ কাগজ বা কার্ড পাওয়া, ইউসুফ সেই কার্ডের জন্য কতই না কষ্ট করেছে সবে মাত্র ২ দিন হলো কাজের অনুমতি পেয়েছে, আশাবাদী কয়েক সপ্তাহে মধ্যে বৈধতার কার্ড বা অনুমতি চলো আসবে। কিন্তু সেই কাগজ বা কার্ড আসবে। আসবে না এই যুদ্ধা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সাইকেল নিতে গিয়ে আকস্মিক ব্যাটারি বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন ও বিষাক্ত ধোঁয়ায় আটকা পড়েন আলিফসহ তিনজন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলেই দম বন্ধ হয়ে মারা যান আলিফ। আশঙ্কাজনক অবস্থায় তাঁর অপর দুই সহকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয়বিদারক বিষয় হলো, দীর্ঘ অপেক্ষার পর মাত্র দুই দিন আগেই স্পেনে কাজের বৈধ অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন তিনি।