1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে:এমপি কয়ছর আহমদ নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কাছে জামায়াতের ৯ দাবি তালাবদ্ধ ঘর থেকে আসছিল দুর্গন্ধ, ভেতরে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সিলেটে শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি, প্রত্যাশা বনাম বাস্তবতার পরীক্ষা রানীগঞ্জ গণহত্যা দিবস আজ ওজনে কম দেওয়ায় যে পরিণতি হয়েছিল মাদয়ানবাসীর শ্রীরামসি আঞ্চলিক শোক ও গণহত্যা দিবস পালিত নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে:এমপি কয়ছর আহমদ

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

গৌরব ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশাল র‍্যালী, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।  বিকাল ৩ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্টাবার্ষিকীর কর্মসুচী শুরু হয়।

দলীয় কার্যালয় থেকে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং জগন্নাথপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে থেকে আগত হাজারো নেতাকর্মী অংশ গ্রহণে  প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে বিশাল র‍্যালীটি পৌর পয়েন্টে আলোচনা সভায় মিলিত হয়। বিশাল র‍্যালীতে নেতৃত্ব দিয়েছেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) মাননীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অনুষ্ঠিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
মোহাম্মদ কয়ছর আহমেদ তার বক্তব্যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও বিএনপি সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেছেন এবং স্বাধিনতা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিএনপি সহ যারা শহীদ হয়েছেন সেই সকল বীর শহীদের স্বরণ করেছেন । তিনি তার বক্তব্যে বলেছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জে উন্নয়নের ছোয়া লেগেছে। আগামী দুই বছরের ভিতরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ মডেল উপজেলার রুপান্তিত হবে। দুই উপজেলায় কোন মাদক সেবি মাদক ব্যবসায়ী থাকবেনা। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সব পেশার মানুষ এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি আরও বলেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জে শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে উন্নতি করে পরিবর্তন আনা হবে। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
আর বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ দায়রা ও জেলা আদালতের পিপি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, যুগ্ম-আহবায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহবায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক দিলু মিয়া, যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহবায়ক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সদস্য লুতফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন , পৌর বিএনপির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম খেজর, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কারী মাওঃ আরশ আলী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com