1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়িছাড়া

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সাঁথিয়ায় জমি ও বসতবাড়ি ছেলের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মা সুফিয়া খাতুনকে (৬২) মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন দৌলতপুরে। ভুক্তভোগী বৃদ্ধা মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুরের মৃত রতন আলী মিয়ার স্ত্রী সুফিয়া খাতুনের ছেলে মোক্তার হোসেন কৌশলে বাবার প্রায় ২৭ বিঘা জমি আগেই নিজের নামে লিখে নেন। পরে সুফিয়া খাতুনের নামে থাকা বসত বাড়িটিও নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে সে ও তার স্ত্রী সাফিনা।

বসতবাড়ি ও জমি লিখে দিতে রাজি না হওয়ায় শুরু হয় বৃদ্ধার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন। এক মাস আগে বসতবাড়ি লিখে নেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ও ছেলের বউ মিলে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধা নিজের ঘরে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করেন।

 

ছেলে মোক্তার হোসেন জানান, আমার বিরুদ্ধে মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার মা ও বোন আমার বউকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেজন্য আমি দৌলতপুর গ্রামেই ভাড়া ছিলাম।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com