1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের টিন,চাল ও নগদ টাকা বিতরন

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫

রাকিল হোসেন নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে : নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন,চাল ও নগদ টাকা বিতরন করা হয়েছে। ইতিমধ্যে বিদায়ী নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গজনাইপুর,নবীগঞ্জ সদর ও করগাাঁও ইউনিয়নে ২৮টি পরিবারের মধ্যে এক বান্ডিল টিন ও নগদ ৪হাজার টাকা বিতরন করেছেন। এদিকে সরকারী হিসাব অনুযায়ী মোট ৯৪৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তন্মধ্যে সম্পন্ন ৫১৬টি এবং ৪২৭টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকারী হিসাবে তালিকা করা হয়েছে। সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াভাঙ্গা ইউনিয়ন। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে ২০কেজি করে চাল ও নগদ ৫শ’টাকা করে দেয়া হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু মাত্র ২০কেজি করে চাল দেয়া হয়। এছাড়া সরকারী হিসাব অনুযায়ী নবীগঞ্জ উপজেলায় মোট ১৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। তন্মধ্যে ৪০ভাগ উত্তোলন করা হয়েছে। বাকী ৬০ভাগ এর মধ্যে ১হাজার ২৯৮ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে বলে উলে¬খ করা হয়েছে। তবে সরকারী হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কয়েকগুন বেশী এবং যে পরিমান সাহায্যে বিতরন করা হয়েছে তা খুবই অপ্রতুর বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এদিকে ঝড়ে ঘরবাড়ি হারা পরিবারগুলোর দুর্দশা চরমে পৌছেছে। অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছেন। নবীগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল¬াহ গতকাল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com