1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

জন্মদিনের কথা বলে নিয়ে অভিনেত্রী তরুণীকে ধর্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৫৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাতের ধর্ষণ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার অভিযোগকারী তরুণী একজন অভিনেত্রী।

বুধবার রাতে শিল্পপতির ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে তিনি থানায় মামলা করেন। অভিযুক্ত বাহাউদ্দিন ইভান (২৮) নামে ওই যুবককে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ইভানের বাবার নাম বোরহানউদ্দিন বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণি বিতান রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত ওই অভিনেত্রী তরুণীকে ধর্ষণ করেন শিল্পপতির ছেলে ইভান।

অভিযোগকারী তরুণী টিভি অভিনেত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা মতিন।

এজাহারে উল্লেখ করা হয়, ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়।

ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।

পুলিশ কর্মকর্তা মতিন বলেন, ওই তরুণী আজ (বুধবার) থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেফতার জন্য মাঠে নেমেছে পুলিশ।

ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে পুলিশ কর্মকর্তা মতিন জানান।

ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com