1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

অভিনেত্রীর পর এবার মডেল তরুণীকে ধর্ষণ, আটক ২

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সাভার পৌরসভার সিটি সেন্টারের পশ্চিম ঢাকা উত্তর ডিবি পুলিশ স্টেশনের ৫০ গজ দূরে লিজেন্ড স্কুল ভবনের দুতলা অফিসে দুই মডেল তরুণীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকালে এ ঘটনায় ধর্ষিতা তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মডেলিং করানোর কথা বলে গাজীপুর থেকে ওই দুই তরুণীকে ডেকে এনে কৌশলে একটি রুমে আটক করে রাখে। পরে অফিস রুমে নিয়ে ধারালো ছুরির মুখে জিম্মি করে তাদেরকে একজনকে ধর্ষণ করে। ওই সময় অন্য তরুণীর আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তার চিৎকারে এলাকাবাসী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই তরুনীকে উদ্ধার করে ডিবি পুলিশ অফিসে নিয়ে যান। এ সময় অভিযুক্ত ধর্ষক লিটন আলী মণ্ডল পালিয়ে যেতে সক্ষম হয়।

এলাকার লোকজন তাদের উদ্ধার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায়। তার আর্তচিৎকার শুনে এলাকাবাসী ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই তরুনীকে উদ্ধার করে ডিবি পুলিশের নিকট হস্তান্তর করে। এ সময় ধর্ষক পালিয়ে গেলেও পুলিশ ওই ভবনের দুই দারোয়ানকে আটক করেছে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গাজিপুরের কোনাবাড়ি থেকে দুই তরুণীকে মোবাইলফোনে সাভারে ডেকে নেন স্থানীয় লিটন আলী মণ্ডল নামের এক যুবক। পরে দুই তরুণীকে লিজেন্ড কলেজের অফিস রুমে নিয়ে একটি কক্ষে এক তরুণীকে আটকিয়ে রেখে আরেক তরুণীকে ধর্ষণ করে লিটন আলী মণ্ডল নামের ওই যুবক।

ভুক্তভোগী তরুণী জানায়, তিন মাস আগে লিটনের সঙ্গে ফেসবুকে ও মোবাইলফোনে পরিচয় হয়। ধর্ষণের শিকার তার বান্ধবী ও সে উত্তরার মা মিউজিক ভিশনে মডেলের কাজ করতেন।

তারা আরও জানায়, মিউজিক ভিডিওতে কাজ দেবে বলে বৃহস্পতিবার সকালে লিটন তাকে ও তার বান্ধবীকে মোবাইল ফোনে ডেকে আনে।পরে বিকালে দারোয়ান মোকারম ও মিজান তাদের সাভার বাসস্ট্যান্ড থেকে ওই স্কুলে নিয়ে আসে ও স্কুলে একটি কক্ষে আটক রাখে। এ ঘটনার পর থেকে ওই ছয়তলা বাড়ির মালিক কবির ও ধর্ষক লিটন পলাতক রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) এ এফ এম সায়েদ বলেন ধর্ষণের শিকার তরুণী সহ দুই তরুণীকে আমরা সাভার মডেল থানায় হস্তান্তর করেছি।আটক দুই দারোয়ান ও লিটনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করছেন ধর্ষিতা তরুণী।

তিনি বলেন, ধর্ষিতা তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামি লিটনকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com