1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

‘সিদ্দিকুরের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম’

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৩০২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শাহবাগে পুলিশের হামলায় চোখে আঘাত পাওয়া সিদ্দিকুরের দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার সিদ্দিকুরের দুই চোখে অস্ত্রপাচার শেষে এ কথা জানান তারা। এ বিষয়ে চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের গ্লুকোমা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইফতেখার মোহাম্মদ মুনির বলেন, আঘাতে সিদ্দিকুরের দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দৃষ্টিশক্তির সঙ্গে চোখের ভেতরে থাকা কর্নিয়া, জেলসহ নানা বিষয় যুক্ত। সিদ্দিকুরের ডান চোখ থেকে সেসব বের হয়ে এসেছে। আর বাম চোখের ভেতরে সব এলোমেলো হয়ে গেছে। আমরা ডান চোখ অপারেশন করেছি। বাম চোখ ওয়াশ করেছি। তিনি আরও বলেন, তার যে ধরনের ইনজুরি রয়েছে তাতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুব কম। সম্ভব না বললেই চলে। সে কতটা দেখতে পারবেন তা নিয়ে আমরা সন্দিহান। পরবর্তীতে তার আরও একাধিক অপারেশন দরকার হবে। সে এই মুহূর্তে কেবিনে আমাদের ফলোআপে রয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ আরও ৭ দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। একপর্যায় শিক্ষার্থীদের সরে যেতে বলে পুলিশ। শিক্ষার্থীরা না সরলে তাদের খুব কাছ থেকে টিয়ারশেল ছুড়ে ছাত্রভঙ্গ করে দেয় তারা। এসময় সিদ্দিকুর দুই চোখে আঘাত পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com