1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে‘ স্বাধীনতা সম্মাননা’ দিল বাংলাদেশ

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১১৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভূমিকা রাখায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে ‘স্বাধীনতা সম্মাননা’ দিল বাংলাদেশ।
রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে বাজপেয়ীর এই সম্মাননা তুলে দেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রী বাজপেয়ীর যোগ্য উত্তরসূরী এবং বাংলাদেশের আরেক বন্ধু শ্রী নরেন্দ্র মোদির হাতে সম্মাননা স্মারকটি হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
পূর্বসূরীর হয়ে সম্মাননা নিয়ে নরেন্দ্র মোদী বলেন, আজ আমার জন্য এক সৌভাগ্যের মুহূর্ত। ভারতবাসীর জন্য এক গৌরবের মুহূর্ত।
এরপর রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন মোদি।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে যান মোদি। তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিকেলে মোদির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com