1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে:অর্থমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ১৪৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সাল নির্বাচনের বছর। এই নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে। তাই ব্যাঙ্কগুলোকে ঋণ বিতরণে সাবধান হতে হবে। বর্তমানে ঋণ আমানতের এডিআর রেশিও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, জাতীয় বাজেট থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মূলধন ঘটতি মেটাতে অর্থ দিয়ে থাকে। এ নিয়ে অনেকে সমালোচনা করেন। তারপরও আমাদের অর্থ দিতে হবে। কারণ, একটি ব্যাংকে সমস্যা হলে পুরো ব্যাংকিং খাতে সমস্যা সৃষ্টি হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, রূপলী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com