1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রকাশ্যে নামাজ পড়া বন্ধ কলকাতার গুরুগ্রামে!

  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৩১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::কলকাতার গুরুগ্রামে মুসলিম ধর্মাবলম্বীদের প্রকাশ্যে নামাজ পড়া নিয়ে দীর্ঘদিন বিরোধিতা করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। ইতিপূর্বে কয়েকবার মুসলমানদের নামাজে বাধা দেয়া হয়েছিল।

সর্বশেষ কয়েক মাস আগে সেখানে একটি আপস-মীমাংসা হয়। সে অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি স্থানে মুসলমানদের নামাজ পড়ার অনুমতি দেয়া হয়।

কিন্তু শুক্রবার মুসলমানরা জুমাবার উপলক্ষে নামাজ পড়তে গেলে সেখানে বাধা দেয়া হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

তাদের খবরে বলা হয়েছে, নামাজ পড়তে প্রথমে বাধা দেয়া হলে মুসলমানরা সেখান থেকে সরে গিয়ে আরেকটি স্থানে নামাজ পড়তে সমবেত হয়। কিন্তু সেখানেও বাধা দেয়া হয়। এভাবে তৃতীয় জায়গায় নামাজ পড়তে বাধা দিলে মুসলমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করে।

স্থানীয় নেহরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান ওয়াজিদ খান বলেন, মৌলসরি মেট্রোস্টেশনের কাছে আমরা জুমাবারে নামাজের জন্য জায়গা চেয়েছিলাম। কিন্তু স্থানীয়দের বাধায় তা সম্ভব হয়নি। এরপরে আমরা অন্য জায়গা চিহ্নিত করি সেই জায়গাটা হরিয়ানা রাজ্য সরকারের অধীনে ছিল। সেখানেও স্থানীয়রা নামাজে বাধা দিয়েছে।

এরপরে নাথপুর গ্রামে নমাজের জন্য জমি চিহ্নিত করা হলে সেখানেও বাধার সম্মুখীন হতে হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে নেহরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এএসআই নরেশ কুমার বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com