1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

জগন্নাথপুরে বিবাহ অনুষ্ঠান থেকে মোটর সাইকেল চুরি

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার জগন্নাথপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।
অভিযোগপত্র থেকে জানা যায়, সিলেটের এয়ারপোর্টস্থ বড়শলা এলাকার বাসিন্দা হারিছ আলী ছেলে বেলাল আহমদ তার নিজের মালিকাধীন ডিসকভারী ১৩৫ সিসি মোটর সাইকেলযোগে রোববার বিকেলে তিনটির দিকে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারস্থ শিরিন কমিউনিটি সেন্টারের নির্ধারিত স্থানে মোটর সাইকেলটি পাকিং করে সেন্টারের ভেতরে তার এক আত্মীয়ও বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন। প্রায় ঘন্টাখানিক পর এসে দেখেন নির্ধারিতস্থানে তার মোটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও সাইকেলটি না পেয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্বলেন, জিডি পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com