স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিতর থেকে বন্ধ ঘরের দরজা ভেঙে আব্দুর রূপ (৬৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রূপ উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি র্দীঘদিন ধরে ওই এলাকায় থেকে ভাঙারি ব্যবসার করে আসছিলেন। গত শুক্রবার বিকেলের পর তাকে আর কেউ দেখতে পাননি। রোববার দুপুরে স্থানীয়রা তার খোঁজে তিনি যে ঘরে থাকতেন; সেখানে গেলে পচা গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা মরচুয়ারিতে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যূ। তিনি একজন বৃদ্ধ লোক।