1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

দিয়া মির্জা এখন ঢাকায়

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৫১৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক : র‌্যাম্পের মঞ্চে আলো ছড়াতে ঢাকায় এসেছেন মিস বিউটিফুলখ্যাত বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।শুক্রবার সকালে জেট এয়ারওয়েজের একটি বিমানে মুম্বাই থেকে ঢাকায় আসেন দিয়া।
আয়োজক প্রতিষ্ঠান ইনফিনিটি ইভেন্টস দিয়া মির্জার ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত করেন ।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, ঢাকায় নেমে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে পাঁচ তারকা হোটেলে উঠেন দিয়া মির্জা। সন্ধ্যায় হোটেল র্যাডিসনে আয়োজিত বিশেষ ফ্যাশন শো ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’তে শো স্টফার হিসেবে হাঁটবেন। দেড় ঘণ্টার এ শোতে বাংলাদেশের অন্য র্যাম্প মডেলরাও অংশ নেবেন। অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন অমিত কুমার। হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য এ ফ্যাশন শোতে দিয়াকে বাহারি রঙের পোশাক পরে হাঁটতে দেখা যাবে।
জানা গেছে, ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তিন বছর ধরে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্যাশন শো ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’তে শো স্টফার হিসেবে র্যা ম্পে হাঁটবেন দিয়া।
উল্লেখ্য, ২০০০ সালে বলিউডের কাজ শুরু করেন মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল বিজয়ী দিয়া মির্জা। ‘র্যাহনা হ্যায় তেরে দিলমে’ ও ‘তুমকো না বুল পায়েঙ্গে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এ পর্যন্ত প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতে দিয়া অভিনয় করেন।গত বছর বিয়ের পিড়িতে বসেছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com