1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিমানে যাত্রীর করোনা সন্দেহ, ভয়ে জানালা দিয়ে ঝাঁপ দিলেন পাইলট!

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৯৭৩ Time View

বিমানে এক করোনাভাইরাসে আক্রান্ত যাত্রী আছে সন্দেহে আতঙ্কে ভারতে এক পাইলট জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন।

পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট গত ২০ মার্চ এ কাণ্ড ঘটান।

করোনার ভয় এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে মানুষের মনে- তা এ ঘটনা থেকেই অনুমান করা যায়।

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে। রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন।

বিশ্বজুড়ে এখন জলজ্যান্ত আতঙ্কের একটিই নাম করোনাভাইরাস। দেশে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি চলছে। মানুষ ভয়ে সিটিয়ে রয়েছেন ঘরে।

আর এ করোনার ভয় এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে, এয়ার এশিয়ার একটি বিমানের পাইলট পর্যন্ত ছেলেমানুষির মতো কাজ করে বসলেন।

এয়ার এশিয়ার ওই বিমানটিতে এমন এক যাত্রী ছিলেন, যার শরীরে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে- এ কথা জানার পরই ঘাবড়ে যান পাইলট।

ভয় পেয়েছিলেন ওই বিমানে অন্য যাত্রী ও কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা একরকম নজিরবিহীন। বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের সেকেন্ড এক্সিট অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

বিমানবন্দর কর্তৃপক্ষও কোনো ঝুঁকি নিতে চায়নি। ওই বিমানের সব যাত্রীকে বিমানবন্দরেই প্রাথমিক স্ক্রিনিং করা হয়। যদিও তাতে সবারই করোনা নেগেটিভ ধরা পড়ে।

এই ব্যাপারে এয়ার এশিয়া ভারতের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের লক্ষণযুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন, আর তাকে নিয়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা বিমানে।

ঘটনা জানাজানি হওয়ার পর নিরাপত্তার খাতিরে বিমানটি অবতরণের পর সেটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেটিকে স্যানিটাইজ করা হয়।

সৌজন্যে : এনডিটিভি, যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com